'এ বছরই কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণকাজ শুরু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষ নাগাদ কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই টানেল নির্মাণকাজের উদ্বোধন করতে চীনের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার কর্ণফুলী নদীর মোহনা এলাকা পরিদর্শন করে ওবায়দুল কাদের এ কথা বলেন। এই মোহনায় টানেল নির্মাণের প্রক্রিয়া চলছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ এম এ লতিফ ও পটিয়া থেকে নির্বাচিত সাংসদ শামসুল হক।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘টানেল নির্মাণে প্রায় আট হাজার কোটি টাকা খরচ হবে। চীনের অর্থায়নে নির্মাণকাজ শেষ করতে সময় লাগবে চার বছর। টানেলের দৈর্ঘ্য হবে ৩ দশমিক ৪ কিলোমিটার। টানেলের দুটি টিউব হবে। প্রতিটি টিউব দুই লেনের। একটি টিউব গাড়ি যাওয়ার জন্য এবং অন্যটি আসার জন্য ব্যবহৃত হবে।’