'এ সম্মান অনুকরণীয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান দেখিয়েছে, যা যা করছে, তা বিশ্বের সব দেশের জন্য অনুকরণীয় বলে জানিয়েছেন ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জি এস সিহোতা। ৪৫তম বিজয় দিবস উপলক্ষে আগত মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় যোদ্ধাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশে ফিরে যাওয়ার আগে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিহোতা। অনুষ্ঠানে ‘অপারেশন জ্যাকপট’ ও ‘কিলো ফাইটে’ অংশ নেওয়া ভারতীয় যোদ্ধা দলের প্রতিনিধি এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অংশ নেন। এসব অপারেশনের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, ভারতের অবসরপ্রাপ্ত এয়ার কমোডর চন্দ্র মোহন সিংলা, কমোডর বিজয় কপিল ও লেফটেন্যান্ট সুরেশ কুমার মিত্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুল ওয়াহেদ চৌধুরী, বদিউল আলম, কাজী আবদুস সাত্তার, ভারতের সাবেক স্কোয়াড্রন লিডার হেমন্ত সারদেশাই, রমনপ্রেম সুতার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক