‘এ সরকারের আমলেই তিনটি সেতুর কাজ শুরু হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ সরকারের আমলেই কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী এই তিনটি সেতুর নির্মাণকাজ শুরু হবে। কাল রোববার সকাল সাড়ে নয়টায় নয় হাজার কোটি টাকা অর্থায়নে জাইকার সহায়তায় আমরা তিনটি সেতুর ঋণ চুক্তি করতে যাচ্ছি। এতে জাপানি সাহায্য হচ্ছে সাত হাজার কোটি টাকা, বাংলাদেশের হচ্ছে দুই হাজার কোটি টাকা।’গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কাজের উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ৪২ কিলোমিটার কাজের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হবে। তিনি আরও বলেন, ১৫ থেকে ২১ মার্চ মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কারকাজও সম্পন্ন হবে।এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, সহকারী প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, কুমিল্লার উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।