'এক এলাকায় হতে হবে আদালত ও আইনজীবী সমিতি'

প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেছেন, ‘বিভিন্ন জেলায় জেলা জজকোর্ট, ম্যাজিস্ট্রেট আদালত ও আইনজীবী সমিতি অনেক দূরে দূরে। এগুলো একই এলাকার মধ্যে হতে হবে। আমরা কয়েকটি জেলায় দেখতে পাচ্ছি, কয়েক কিলোমিটার দূরে দূরে একেকটি প্রতিষ্ঠানের ভবন তৈরি করা হয়েছে। এভাবে থাকলে কাজ করা দুরূহ হয়ে পড়বে।’
আজ শনিবার প্রধান বিচারপতি এ কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি আরও বলেন, আজকাল দেখা যায়, অত্যন্ত ফ্রি স্টাইলে বিভিন্ন আদালতের আদেশ বা রায় নিয়ে মন্তব্য করা হয়।
বিচারকেরা কিন্তু এসবের কোনো জবাব দিতে পারেন না। কিন্তু তাঁদের রায় বা আদেশে কারণগুলো লেখা থাকে। এ জন্য এ নিয়ে মন্তব্য করতে গেলে ভালো করে পড়া উচিত। না জেনে বিজ্ঞর মতো আচরণ করে লাভ নেই, এতে নিজের অজ্ঞতাই প্রকাশ পায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।