‘এক সপ্তাহের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে হরতাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের জন্য উদ্যোগী হতে সংশ্লিষ্ট বিভাগকে ১৪ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ব্যবসাসংশ্লিষ্ট তিনটি সংগঠন। অন্যথায় ১৫ জানুয়ারি উপজেলায় হরতাল পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।উপজেলা স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও ট্রাক মালিক সমিতির যৌথ উদ্যোগে গতকাল শনিবার উপজেলা সদরে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, সড়ক ও জনপথ বিভাগ ১৪ জানুয়ারির মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের জন্য উদ্যোগী না হলে ১৫ জানুয়ারি উপজেলাজুড়ে হরতাল পালন করা হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল জলিল, স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির পক্ষে আবুল হোসেন ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।