'একটি ঘটনা আড়াল করতে অন্য ঘটনা সাজানো হয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের ছাত্রসমাজ তা রুখে দেবে। তাঁর দাবি, এই সরকারের আমলে কোনো ঘটনা আড়াল করার জন্য আরেকটি ঘটনা সাজানো হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম নগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে শাহাদাত হোসেন এসব কথা বলেন। বিকেলে নগরের নাসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ।
এর আগে নগরের কাজীর দেউড়ি এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।