'একটি ছাড়তে হলেও পাঁচ লাখ পরিবারকে মুক্ত করতে চাই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী চৌধুরী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, ‘নির্বাচন করতে গিয়ে আমাকে একটি পরিবার ছাড়তে হলেও এই নির্বাচনী এলাকার পাঁচ লাখ পরিবারকে কাজী পরিবার থেকে মুক্ত করতে চাই।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভার এসব কথা বলেন নিক্সন চৌধুরী।
ভাঙ্গার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ওরফে বড় আবুর সভাপতিত্বে ওই সভায় আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, আনোয়ার মোল্লা ও কয়েস মিয়া।