‘একটি মাদ্রাসায় একটা টাকার উন্নয়ন তারা করে যায়নি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যারা সৎ লোকের শাসন আর আল্লাহর আইন কায়েম করার কথা বলে ক্ষমতায় এসেছিল, তারা দেশকে ১ নম্বর দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছিল।’বিগত চারদলীয় জোট সরকারের প্রতি এমন ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ইসলামি শিক্ষার জন্য একটি মাদ্রাসায় একটা টাকার উন্নয়নকাজ তারা করে যায়নি। তাই ইসলামের নামে ভাঁওতাবাজদের তৎপরতা সম্পর্কে সমাজের সব মানুষকে সচেতন থাকতে হবে।’ গতকাল বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সমন্বয় কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।