'একতরফা নির্বাচন দেশকে রক্তপাতের দিকে ঠেলে দেবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জাতীয় নির্বাচনের তৎপরতা জনগণ সইবে না। গায়ের জোরে একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে অনাকাঙ্ক্ষিত রক্তপাতের দিকে ঠেলে দেবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বাম মোর্চার সমাবেশে নেতারা এসব কথা বলেন।