'একনায়কতন্ত্র চলছে দেশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার নগরের জিইসি মোড় এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে এম মোরশেদ খান বলেন, ‘বর্তমানে দেশে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র ও দুঃশাসন চলছে। এর থেকে মানুষ মুক্তি চায়। গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেটা সফল করতে হবে।’