‘এখন থেকে পেনশনের চেকই শিক্ষকের পেছনে ঘুরবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকেরা ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়। তাই শিক্ষকেরা যাতে আত্মসম্মান নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেদিকে নজর রাখছে। আগে অবসর ভাতার (পেনশন) জন্য শিক্ষকদের দিনের পর দিন ঘুরতে হতো। এ অবস্থা আর চলবে না। এখন থেকে শিক্ষকের পেছনেই চেক ঘুরবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার সিলেটের বিয়ানীবাজার এলাকায় একটি বিদ্যালয় ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, লেখাপড়ার মান ভালো, অথচ এখনো এমপিওভুক্ত হয়নি, এমন প্রতিষ্ঠানকে শিগগির এমপিওভুক্তির আওতায় আনা হবে। তবে আর্থিক সমস্যায় বর্তমানে এমপিওভুক্তির কার্যক্রম বন্ধ রয়েছে। অর্থের সংস্থান হলেই আবার এমপিওভুক্তির কাজ শুরু হবে।মন্ত্রী গতকাল বিয়ানীবাজারে নিদনপুর-সুপাতলা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিনের হাতে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের জন্য ৯৩ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। যুক্তরাজ্যের প্রবাসী ক্রীড়া সংগঠন লন্ডন টাইগার্সের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়।