‘এটা স্রেফ পাগলামি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে আপত্তি বা প্রতিবাদ করাকে ‘পাগলামি’ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমি আগের কথাটাই আবার বলতে চাই। এটা স্রেফ পাগলামি। উন্মাদ, উন্মাদ।’গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদের ডাকা ১৬ জানুয়ারির হরতালের সমালোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাম দল হরতাল ডাকতে পারে। এতে আমি আশ্চর্য হইনি। কারণ, তারা তো জানে না সরকার কীভাবে চালাতে হয়।’তবে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিএনপি হরতাল পালন করায় বিস্ময় প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি কীভাবে এ ব্যাপারে হরতাল করল? সরকার কীভাবে চালাতে হয়, বাম দলগুলো না জানতে পারে, কিন্তু তারা তো জানে।’