'এডুকেশন জোন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অর্ধশতাধিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান সিলেটে। তাই আক্ষরিক অর্থে শিক্ষাবান্ধব নগর গড়তে ‘এডুকেশন জোন’ গঠনের পরিকল্পনার কথা জানালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার সকালে নগরের সুবিদবাজারে ক্যামব্রিয়ান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শিক্ষার্থীদের এ পরিকল্পনার কথা জানান। মেয়র বলেন, ‘সিলেট সিটিতে একটি এডুকেশন জোন গঠন করা হবে। শিক্ষার মান উন্নয়নে মনিটরিং করাই হবে এডুকেশন জোনের কাজ।’ সিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়ার সভাপতিত্বে কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বির আহমদ স্বাগত বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট