'এন্তারনেট'র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুশীলন নাট্যদলের জঙ্গিবিরোধী নাটক এন্তারনেট-এর ষষ্ঠ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ সোমবার। নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিকের রচনা ও নির্দেশনায় সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। অনুশীলন নাট্যদলের আহ্বায়ক তানজিদা নাহার জানান, সাধারণ পরিবারের সদস্যদের, বিশেষ করে যুব-মানসের ওপর বর্তমান রাষ্ট্র-রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক-পারিবারিক ব্যবস্থা, আধুনিক যোগাযোগপ্রযুক্তি এবং দেশি-বিদেশি নানা স্বার্থবাদী কর্মকাণ্ড কীভাবে অভিঘাত ও বৈষম্য সৃষ্টি করতে পারে, তার কিছু নমুনা উঠে এসেছে নাটকের খণ্ডচিত্রে। চেষ্টা করা হয়েছে বাংলা নাট্যের নিজস্ব রীতির সঙ্গে আধুনিক নাট্য আঙ্গিকের মিশ্রণ ঘটানোর। এটি অনুশীলন নাট্যদলের ৬০তম প্রযোজনা।