'এপ্রিলে যৌতুকের কারণে ২৬ জন খুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিল মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৪১ জন নারীর মধ্যে ২৬ জনকেই খুন করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ হিসাব দিয়েছে।
১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে পরিষদ এসব তথ্য সংগ্রহ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে মোট ৪১৪ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনা ঘটেছে ৮০টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১২ জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৩ জনকে।