‘এপ্রিলের মধ্যে সাড়ে ২১ হাজার কি.মি সড়কের সংস্কার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে দেশের সাড়ে ২১ হাজার কিলোমিটার সড়ক ও মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জের সদর উপজেলার মুলজান এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের আদলে ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ ও বগুড়া-রংপুর মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোও প্রশস্তকরণের কাজ করা হবে। আর প্রশস্তকরণের এই কাজ শুরু হবে চলতি বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই। তিনি বলেন, একসময় ঢাকা-আরিচা মহাসড়ক ছিল মৃত্যুফাঁদ। প্রশস্তকরণের পর এই মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে এসেছে।