'এবার আমাদের যুদ্ধ ইবোলার বিরুদ্ধে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব থেকে পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল এ পর্যন্ত ১০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। আমাদের এবারের যুদ্ধ ইবোলার বিরুদ্ধে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রেসিডেন্ট গ্যারি সিকে ওয়াং এ কথা বলেছেন।
বিশ্ব রোটারি প্রেসিডেন্ট বলেন, রোটারি এবং বিশ্ব মানবতাবাদী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় তিনটি যুদ্ধপ্রবণ দেশ ছাড়া সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করা হয়েছে। রোটারির এবারের যুদ্ধ হচ্ছে বিশ্বকে ইবোলামুক্ত করা। তিনি বলেন, রোটারি বিশ্বজুড়ে অসহায় মানুষের কল্যাণে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে আসছে।
সংবাদ সম্মেলনে গভর্নর সাফিনা রহমান, গভর্নর নির্বাচিত এস এ এম শওকত হোসেন, গভর্নর নমিনি মোহাম্মদ আইয়ুব, সাবেক গভর্নর রফিক আহমেদ সিদ্দিকী, সেলিম রেজা, মুস্তাফা জামান আব্বাসী, মোশাররফ হোসেন, এ কে এম সামছুদ্দিন, সামছুল হুদা, গোলাম মুস্তাফা, আনিসুজ্জামান, জেলা সেক্রেটারি ইব্রাহিম সায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।