‘আমার বড় ভাই পৌরসভার মেয়র লোকমান হোসেনকে হত্যার পর এবার আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। ভাইকে হত্যাকারী প্রভাবশালী মহলটি আমাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং লোকমান-সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছে। তারা আমাদের পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ভাইয়ের হত্যার বিচারের দাবি থেকে একটু পিছপা হব না।’ লোকমান হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সঞ্চরণসভায় প্রধান বক্তার বক্তব্যে নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র কামরুজ্জামান এসব বলেন। গতকাল শুক্রবার বিকেলে জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ ও জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন ওই স্মরণসভার আয়োজন করে। লোকমান-সমর্থকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান কামরুজ্জামান। জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদের আহ্বায়ক পীরজাদা মোহামঞ্চদ আলীর সভাপতিত্বে সঞ্চরণসভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খাঁন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী-১ আসনের সাবেক সাংসদ সামসুল হুদা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম তালেব হোসেন ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিক আহমেদ। উপস্থিত ছিলেন নিহত লোকমান হোসেনের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নুশরাত, ছোট ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ।সঞ্চরণসভায় বক্তারা বলেন, মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই অঞ্চলের মানুষ নিরাপদ নয়। তাই সাধারণ মানুষের স্বস্তির জন্য লোকমান হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।