'এবারের ঈদে রাস্তা নিয়ে কোনো অভিযোগ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে রাস্তা নিয়ে কোনো অভিযোগ নেই। মহাসড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা থাকলেও সেটি হয়নি। বৃষ্টির কারণে রাস্তা নিয়ে ছোটখাটো কিছু অভিযোগ থাকতে পারে, সেগুলো প্রকৌশলীরা দ্রুত মেরামত করে ফেলছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এবার ঈদের যাত্রা যেকোনো সময়ের তুলনায় আরামদায়ক ও নিরাপদ হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ছাড়াও দোকানপাট ও বাজারের কারণে গাড়ির ধীর গতি এবং যানজটের সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয় লেন বিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর নির্মাণকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাতায়াতের সময় দুই ঘণ্টা কমে যাবে।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।