‘এবারের সংগ্রাম আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম’। আজ নতুন করে ডাক দিতে হবে ‘এবারের সংগ্রাম, আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’। একজন বিতার্কিক সেই অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নামছে, কেউ নামছে যুদ্ধাপরাধী নিধনের সংগ্রামে, কেউ বা নামছে সন্ত্রাসবাদ নির্মূলের সংগ্রামে, আবার কেউ মাদকমুক্তির আন্দোলনকে নিজের পথ করেছে। পথ ভিন্ন, কিন্তু সবার লক্ষ্য এক—দেশের মঙ্গল সাধন।গতকাল শুক্রবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় ক্লাব বারোয়ারি বিতর্কে বিতার্কিকেরা এভাবেই তাদের অবস্থান তুলে ধরে। বিতর্কের বিষয় ছিল ‘এবারের সংগ্রাম আমাদের...’। বিতার্কিকেরা নিজেদের মতো করে এবার কোন বিষয় নিয়ে সংগ্রাম করা উচিত, তা বর্ণনা করল।পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব—এ বিতর্ক প্রতিযোগিতায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো শিশু বিতর্কের ফাইনাল, স্কুল সেমিফাইনাল, ক্লাব বারোয়ারি ও ক্লাব সেমিফাইনাল।শিশু বিতর্কের ফাইনালে বিষয় ছিল ‘আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাসবাদ বন্ধ করা সম্ভব’। ফাইনালে অংশ নেয় ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—কনিষ্ক এবং আইডিয়াল ডিবেটিং ক্লাব-১। স্কুল সেমিফািইনালে বিতর্কের বিষয় ছিল ‘অর্থনৈতিক স্বাধীনতা সংস্কৃতির স্বাধীনতা নিশ্চিত করে না’। সেমিফাইনালে বিজয়ী দুই দল হলো আইডিয়াল ডিবেটিং ক্লাব-২ এবং মতিঝিল সরকারি বালক বিদ্যালয়—প্রকর্ষ।ক্লাব সেমিফাইনালে অংশ নেয় গ্রুপ অব ডিবেটরস—শাহান ও নর্থ সাউথ ইউনিভার্সিটি—ডিসি এবং গ্রুপ অব ডিবেটরস—আবীর ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—অরেঞ্জ।আজ অনুষ্ঠিত হবে স্কুল, কলেজ ও ক্লাব বিতর্কের ফাইনাল।‘মানবতার শক্তিতে পরাজিত হোক সন্ত্রাস/জয়ী হোক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা’ স্ল্লোগানে ১৯ জানুয়ারি শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার গতকাল ছিল একাদশতম দিন।বিতর্ক প্রতিযোগিতায় শিশু বিভাগে ২০টি দল ও স্কুল বিভাগে ৩০টি দল অংশ নেয়। এ ছাড়া কলেজ বিভাগে ২০টি ও ক্লাব পর্যায়ে ২০টি দল অংশ নেয়। আগামীকাল এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিন।প্রতিযোগিতায় রেডিও সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।