‘এম এন লারমার আদর্শকে উজ্জীবিত করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-চেতনা ও আদর্শকে আরও উজ্জীবিত করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এম এন লারমার ৭৩তম জন্মদিনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।গতকাল শনিবার বিকেল পাঁচটায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ‘এম এন লারমার জীবন ও চিন্তা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান বলেন, এম এন লারমা ছিলেন একাধারে চিন্তাশীল, সাহসী ও জনদরদি নেতা। বিশেষ অতিথির বক্তব্যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত বলেন, বর্তমান মহাজোট সরকার নির্বাচনের আগে পার্বত্য চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু সরকার সেই অঙ্গীকার পূরণ করছে না। এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন: এম এন লারমার শিক্ষকতা জীবনের সহকর্মী প্রিয়দর্শী খীসা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক মংসানু চৌধুরী, জনসংহতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ান প্রমুখ।