‘এমন সরকার ও অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী আর আসেনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা দাবি করেছেন, স্বাধীনতার পর দেশে এত বর্বর সরকার আর আসেনি এবং এমন অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীও অতীতে কেউ দেখেনি।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গলিতে দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা এ দাবি করেন।হত্যা, গুম, অপহরণের প্রতিবাদ, কোরআনবিরোধী বিবাহ আইন প্রত্যাহার করা এবং বিদ্যুৎ-গ্যাস ও পানি সংকটের সমাধানের দাবিতে সারা দেশে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বক্তারা ‘বিশেষ বিবাহ আইন-২০০৭’ প্রত্যাহার করার দাবি জানান।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, ইসলামবিরোধী নানা কর্মকাণ্ড ও জনজীবনে অশান্তির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার গত ৪১ বছরে সবচেয়ে ব্যর্থ সরকার।