'এরশাদের বিচার করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, যুদ্ধাপরাধীদের মতো এরশাদেরও বিচার করতে হবে।
গতকাল শনিবার স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের শহীদ তাজুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘৭১-এ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের হুকুম দেওয়ার জন্য যেমন গোলাম আযমকে বিচারের মুখোমুখি করা হয়েছে, তেমনিভাবে তাজুলসহ গণতান্ত্রিক আন্দোলনের অনেক সংগঠক খুনের হুকুমদাতা হিসেবে স্বৈরাচার এরশাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
সমাবেশের আগে সিপিবির কার্যালয়ের সামনে শহীদ তাজুলের অস্থায়ী শহীদ বেদিতে বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি।