‘এলা অমপুর যায়া রিকশা চালাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের স্কুল, কলেজ, খেলার মাঠ—সর্বত্র গতকাল মঙ্গলবার আলোচনার বিষয় ছিল রংপুর বিভাগ। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শহরে সারা দিন মাইকিং হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এটাকে নিজের সাফল্য দাবি করে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, পিছিয়ে পড়া এ অঞ্চলের আর্থসামাজিক ও প্রশাসনিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জেলা জাসদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, বিভাগ ঘোষণাকে ঝুলিয়ে রেখে এত দিন অনেক রাজনীতি হয়েছে। বিভাগ ঘোষণার মধ্য দিয়ে এর অবসান হতে চলেছে।আজিজুল হক বলেন, ‘বাড়ির কাছে বিভাগ পেয়ে কাজের সুবিধা হলো, টাকাও বেঁচে যাবে, ঝামেলাও কমবে।’রিকশাওয়ালা সালাম মিঞা বলেন, ‘শেখের বেটি হাসিনা অমপুরক বিভাগ কইচ্চে বাহে, এলা অমপুর যায়া রিকশা চালাম। অনেক আয় হইবে।’