'এশিয়া কো-অপারেশন ডায়ালগে' বাংলাদেশের প্রতিনিধি সবুর খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট পোর্নচাই মংখোনভানিত, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রধান উপদেষ্টা চুং রাই নৌ ও এশিয়া কো-অপারেশন ডায়ালগের মহাসচিব বুন্ডিত লিমছোন। সম্মেলনে এসিডি একাডেমিক সহযোগিতার উদ্দেশ্য, প্রক্রিয়া, মানবসম্পদ নেটওয়ার্ক সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা ও শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সম্মেলনে প্রতিটি এসিডি সদস্যরাষ্ট্রের একজন করে প্রতিনিধি নিয়ে ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।