'এশিয়ার নতুন বাঘ হতে চায় বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এশিয়ার নতুন বাঘ’ হতে চায় বাংলাদেশ। এবং সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। নিক্কেই এশিয়ান রিভিউ এভাবেই উদ্ধৃত করেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। তিনি এশিয়ার ভবিষ্যৎ বিষয়ক একটি বার্ষিক সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের ফাঁকে গতকাল মঙ্গলবার নিক্কেই এশিয়ান রিভিউকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে শাহরিয়ার আলম বলেন, আসছে দশকগুলোতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে চায় বাংলাদেশ। এর মাধ্যমে দেশটি ‘এশিয়ার নতুন বাঘ’ হতে চায়। এ ক্ষেত্রে জাপানি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশে ২৪৫টি জাপানি প্রতিষ্ঠান কাজ করছে। আশা করা হচ্ছে, এ সংখ্যা অদূর ভবিষ্যতে ৫০০ এবং পরে ১ হাজারে উন্নীত হবে। নিক্কেই এশিয়ান রিভিউ