‘এসকেএফ’ মেডিকেল কলেজ বিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসকেএফ’ মেডিকেল কলেজ বিতর্ক উৎসব, ২০১২ গতকাল শুক্রবার শুরু হয়েছে। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহে দুই দিনব্যাপী এ উৎসব শুরু হলো। বিতর্ক প্রতিযোগিতা, বিতর্কবিষয়ক কর্মশালাসহ নানা বিষয় নিয়ে ময়মনসিংহে দ্বিতীয়বারের মতো এ উৎসব হচ্ছে। বিতর্ক উৎসব উপলক্ষে গতকাল সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে বিতর্ক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ। উৎসবে মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেনকে আজীবন সমঞ্চাননা দেওয়া হয়।দ্বিতীয় পর্বে বিকেল চারটায় অংশগ্রহণকারী বিভিন্ন মেডিকেল কলেজের ১৭টি দল নিয়ে শুরু হয় মূল বিতর্ক প্রতিযোগিতা। রাতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা।দ্বিতীয় দিনে আজ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিত থাকার কথা।