‘এসব শুধু গুজব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ছেলেমেয়েদের সতর্ক করে দেওয়া হচ্ছে। তবে বাস্তবে ছেলেধরার কোনো সত্যতা পাওয়া যায়নি—এসব শুধুই গুজব, জানিয়েছে পুলিশ।জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শ্রমিক আন্দোলনের পর থেকে সোনারগাঁয়ের সর্বত্র ছড়িয়ে পড়েছে, ওই স্থানে ছেলেধরার লোকজন ছেলেমেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে এলাকাবাসী ও পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরে একটি মহল এই গুজব সোনারগাঁসহ জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দিতে থাকে। সোমবার নতুন করে গুজব ওঠে, যাত্রামুড়া এলাকা থেকে ছেলেধরার লোকজন ১০ শিশুকে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে এ খবর ছড়িয়ে পড়ে। সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া বলেন, শিক্ষার্থীদের সতর্ক করার জন্য নোটিশ দেওয়া হয়েছে, যাতে দলবদ্ধভাবে চলাচল করে। এ ছাড়া অপরিচিত লোকজনের কিছু না খাওয়ার জন্য বলা হচ্ছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে ছেলেধরা নিয়ে আজব সব কল্পকাহিনি শোনা যাচ্ছে। এসবের কোনো সত্যতা পাওয়া যায়নি।’