'এসো মুক্তির গল্প শুনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার মুখে একাত্তরের রণাঙ্গনের গল্প শুনেছে কয়েক শতাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় সিলেট নগরের শেখঘাট কলাপাড়া এলাকার জালালাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজে চেতনায় রণাঙ্গন একাত্তর নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। ‘এসো মুক্তির গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গবেষক সুমনকুমার দাশ, কলেজের অধ্যক্ষ মওদুদ আহমদ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর, আয়োজক সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি দে ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান।