'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি' কর্মসূচি পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে। মহাদেবপুর রাবেয়া পল্লি শিশু একাডেমি গতকাল শনিবার এ আয়োজন করে।
উপজেলা সদরের ডাকবাংলা মাঠে গতকাল বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। এর উদ্বোধন করেন নওগাঁ জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ময়নুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান সরকার।
রাবেয়া পল্লি শিশু একাডেমির পরিচালক ওবায়দুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার, মুক্তিযোদ্ধা সংসদের মহাদেবপুর উপজেলা ইউনিটের কমান্ডার মহসীন আলী, কবি এম এ খালেক প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন।