প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৭৯০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৩৫২ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnuacbd) পাওয়া যাবে।