চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ সম্মানের (২০১১-২০১২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষা ৎকার আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম দিনে ‘এ’ ইউনিটের সাক্ষা ৎকার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সাক্ষা ৎকার চলাকালীন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল নম্বরফর্দ, প্রশংসাপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও দুই কপি সত্যায়িত রঙিন ছবি অবশ্যই সঙ্গে আনতে বলা হয়েছে। বিভিন্ন কোটার আওতায় ভর্তির জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের নিজ নিজ কোটার পক্ষে মূল সনদপত্রও সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কাল রোববার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) সাক্ষা ৎকার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে। সকালে মেধা তালিকায় ১ থেকে ৩০০ পর্যন্ত এবং বেলা দুইটায় ৩০১ থেকে ৫৭২ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষা ৎকার নেওয়া হবে। পরদিন সোমবার ৫ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় মেধা তালিকায় ৫৭৩ থেকে ৮৭২ পর্যন্ত এবং বেলা দুইটায় ৮৭৩ থেকে ১১৪৩ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষা ৎকার নেওয়া হবে। ভর্তি কার্যক্রমসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।