প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় ‘এ’ (বিজ্ঞান অনুষদ) ও বেলা আড়াইটায় ‘জে’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ‘জি’ ইউনিট (প্রকৌশল অনুষদ) ও বেলা আড়াইটায় ‘আই’ ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘জি’ ইউনিটের ১৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৭৩টি। আর ‘আই’ ইউনিটের ১১৪ আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ৮ হাজার ৫৩৩ জন।