'ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ভালো কাজের মাধ্যমে ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষাঙ্গনে অস্থিরতা যাতে তৈরি না হয়, সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। গতকাল শনিবার কবি নজরুল কলেজে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেফ ক্যাম্পাস’ কর্মসূচির এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেফ ক্যাম্পাস কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক