'ওঁরা সাম্যবাদী দলের কেউ নন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্যবাদী দলের (একাংশ) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, সাম্যবাদী দলের নামে যাঁরা বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন, তাঁরা দলের কেউ নন। দলের নাম ‘ব্যবহার’ করে যে অংশটি ওই জোটে যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে শিগগির আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া এসব কথা বলেন।
সাইদ আহমদের নেতৃত্বে সাম্যবাদী দলের একাংশ গত ২৯ জুন আনুষ্ঠানিকভাবে বিএনপি জোটে যোগ দেওয়ার ১০ দিন পর গতকাল দিলীপ বড়ুয়া এ ঘোষণা দিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, সাম্যবাদী দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এ দলের পলিটব্যুরো সদস্য পাঁচজন, কেন্দ্রীয় কমিটি ২৭ সদস্যের। তিনি দাবি করেন, যাঁরা বিএনপির জোটে গিয়েছেন, তাঁরা সাম্যবাদী দলের কেউ নন, কেন্দ্রীয় কমিটির কেউ তাঁদের সঙ্গে নেই।