'ওয়াটার রেসকিউ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাকবলিত উত্তরাঞ্চলে দক্ষ উদ্ধারকর্মী গড়ে তোলার লক্ষ্যে ওয়াটার রেসকিউ প্রশিক্ষণ চলছে। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই প্রশিক্ষণের আয়োজন করে। ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণে রংপুর বিভাগের ২৬ জন ফায়ারম্যান অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়ক মামুনুর রশীদ জানান, বাংলাদেশে মাত্র ২৫ জন প্রশিক্ষিত ডুবুরি আছেন। এর মধ্যে রংপুর বিভাগে আছেন মাত্র দুজন। ডাইভিং অপারেটর অপ্রতুল থাকায় ডুবুরি বাড়ানো যাচ্ছে না। বিকল্প হিসেবে নদীবহুল এ অঞ্চলে প্রশিক্ষিত উদ্ধারকর্মী গড়ে তোলার জন্য ওয়াটার রেসকিউ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট রংপুরে শুরু হয় এটি। ৩ সেপ্টেম্বর দিনাজপুরের আত্রাই নদীর রাবার ড্যাম্পে সমাপ্ত হবে।