'ওয়াটারসকিপারস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বুড়িগঙ্গা, সিলেটের সুরমা ও হবিগঞ্জের খোয়াই বাংলাদেশের এই তিন নদীর ‘রিভারকিপার’ শরীফ জামিল, আবদুল করিম ও তোফাজ্জল সোহেল ‘ওয়াটারকিপারস বাংলাদেশের’ সদস্য হিসেবে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেছেন। গতকাল রাতে তাঁরা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন। ১০ জুন যুক্তরাজ্যের কলোরাডো অঙ্গরাজ্যের বল্ডারে ‘ওয়াটারকিপারস অ্যালায়েন্স’-এর বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কাউন্সিল সদস্য শরীফ জামিল একটি কৌশল নির্ধারণী অধিবেশনে সভাপতিত্ব করবেন ও দুটি কারিগরি অধিবেশনে বক্তব্য দেবেন। এ ছাড়া তোফাজ্জল সোহেল ও আবদুল করিম খোয়াই ও সুরমা নদীর বর্তমান অবস্থা তুলে ধরবেন।