'ওয়েভারস ফেস্টিভালের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সামরিক জাদুঘরে ১৭-১৯ নভেম্বর ‘টিএস ইভেন্টস’ ও ‘রিলা’স ফ্যাশন বুটিক’ আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েভারস ফেস্টিভ্যালের সঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। আজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ১৯ নভেম্বর ২০১৬ সময়ে ঢাকা সামরিক জাদুঘরে ‘টিএস ইভেন্টস’ এবং ‘রিলা’স ফ্যাশন বুটিক’-এর আয়োজনে ইন্টারন্যাশনাল ওয়েভারস ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনের সঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা বা সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে, যা এই মন্ত্রণালয় ১৫ নভেম্বর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, আয়োজক সংস্থার আমন্ত্রণপত্র, ব্রোশিয়ারসহ অন্যান্য ডকুমেন্ট থেকে অবগত হয়েছে। কিন্তু এ আয়োজনের সঙ্গে আদৌ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা বা সংশ্লিষ্টতা নেই।