'ও' পজিটিভ ক্লাবের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসইএল ভলান্টিয়ার ব্লাড ডোনারস ‘ও’ পজিটিভ ক্লাবের অভিষেক হয়েছে। বিপদে নিজেদেরসহ যে কারও রক্তের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ১০ জন সদস্যের রক্তদানের মধ্য দিয়ে এই ক্লাবের যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই ক্লাবের উদ্বোধন করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকৌশলী আবদুর রহিম, মো. রবিউল্লা ও স্থপতি রাহেলা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছায় রক্তদাতা ফোরামের আহ্বায়ক ইবনুল সাইদ। বিজ্ঞপ্তি।