'কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ' আইন মানবেন না আলেমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ আইনের নামে ইসলামি শিক্ষার স্বকীয়তা ধ্বংস, সমাজকে ধর্মহীন ও নৈতিকতাশূন্য করা যাবে না। ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহায়তায় পরিচালিত এই শিক্ষাব্যবস্থাকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার ‘ষড়যন্ত্র’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। গতকাল বুধবার হেফাজতে ইসলাম-সমর্থিত আলেমরা এক বিবৃতিতে এ ঘোষণা দেন। কওমি মাদ্রাসার অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনে হরতাল ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের ঘাড়ে বসা ইসলামবিদ্বেষী বাম চক্রের প্ররোচনায় কওমি মাদ্রাসা কবজায় নেওয়ার অশুভ পথে পা বাড়াতে উদ্যত হয়েছে সরকার। যদি এই আইন কার্যকর হয়, তাহলে সেটা হবে এ সরকারের আমলে আরেকটি বড় ভুল। সরকারকে সতর্ক করে দিয়ে বলা হয়, এই ইস্যুতে দেশের সব কওমি মাদ্রাসার আলেমরা একটি প্ল্যাটফর্মে এসেছেন।
বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা আবদুল মোমেন খলিফায়ে মাদানি, আল্লামা সুলতান যওক নদভী, হাফেজ আনোয়ার শাহ প্রমুখ।