‘ককটেল বানাতে গিয়ে’ বিস্ফোরণে নাটোরে যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার চকনাজিপুর মহল্লায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিস্ফোরণে মজনু রহমান (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন মজনু। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চকনাজিপুর মহল্লার মজনু রহমানের বাড়িসংলগ্ন একটি মুরগির খামারে বিস্ফোরণের শব্দ হয়। সেখানে মজনু গুরুতর জখম হন। বাড়ির অন্য লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বনপাড়ার আমেনা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।