'কক্সবাজারে মামলা দায়েরের হার বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যান্য জেলার তুলনায় কক্সবাজারে মামলা দায়েরের হার অনেক বেশি। এর অনেক কারণও আছে। ফলে বর্তমানে সব বিচারিক হাকিম সন্তোষজনকভাবে মামলা নিষ্পত্তি করলেও তার সুফল পাওয়া যাচ্ছে না।

গত শনিবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক সম্মেলনে’ প্রধান বিচারিক হাকিম মো. তৌফিক আজিজ এ কথা বলেন। তিনি এ সম্মেলনে সভাপতিত্ব করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। তিনি বিচার প্রার্থীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং ম্যাজিস্ট্রেসি ও পুলিশ বিভাগের কার্যক্রম গতিশীল করার তাগিদ দেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, জেলার সিভিল সার্জন আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ ও সরকারি কৌঁসুলি মমতাজ আহম্মদ।