'কক্সবাজারের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কক্সবাজারের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা দরকার।’ গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মো. আলী হোসেন এ কথা বলেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমদ, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক আজকের কক্সবাজার-এর নির্বাহী সম্পাদক আয়াছুর রহমান প্রমুখ।
গণমাধ্যমকর্মীরা বাঁকখালী নদী খনন করা ও বর্জ্য ফেলা বন্ধ, শহরে খাবার পানির চাহিদা পূরণে প্রকল্প নেওয়া এবং মাদক বিক্রির আখড়া উচ্ছেদসহ বিভিন্ন দাবি জানান।
জেলা প্রশাসক নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসব দাবি পূরণের আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ এফ এম আলাউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শাহ হাবিবুর রহমান হাকিম, জেলা তথ্য কর্মকর্তা আহসানুল হক।