প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদে গরিব পরিবারকে ১০ কেজি করে ঈদ ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম, মানুষকে ১০ টাকা কেজি দরে চাল দেব। আমরা কথা রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র পরিবারের মাঝে আজ ১০ টাকা কেজিতে চাল পৌঁছে দিচ্ছে। প্রতি ঈদে অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা প্রদান করছে।’ প্রায় ১ হাজার ৭০০ পরিবারকে ভিজিএফের চাল বিতরণ করা হয় গতকাল।