'কপোতাক্ষ বাঁচলে মানুষ বাঁচবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ বাঁচলে এ অঞ্চলের লাখ লাখ মানুষ বাঁচবে। মুক্তি পাবে জলাবদ্ধতা থেকে। যেহেতু নদের তীরে লাখ লাখ মানুষের বসবাস। এ নদ নিয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।
গতকাল রোববার সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলের জোয়ারা ধারা (টিআরএম) এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত জনতা মন্ত্রীর কাছে অভিযোগ করে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্ষা মৌসুমে জলাবদ্ধ এলাকার পানিনিষ্কাশনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করেননি। মন্ত্রী বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ডে অনেক অস্বচ্ছতা আছে, যা দেখতে চাই না। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের কাজে জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকা দরকার।’ এ সময় তিনি টিআরএম প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের আশ্বাস দেন।
মন্ত্রীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম ইহসানুল, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।