'কবি মমিনুল মউজদীন ছিলেন আলোকিত মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি মমিনুল মউজদীন আলোকিত মানুষ ছিলেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে নন্দিত ছিলেন। অন্যদিকে ছিলেন রোমান্টিক ও মানবতাবাদী কবি। তাঁর হৃদয়ে যে দরদ ও ভালোবাসা ছিল, সেটিই মানুষের মাঝে তাঁকে বাঁচিয়ে রেখেছে।

মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মউজদীনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, শিশুসাহিত্যিক ও সাংবাদিক আবু সাইদ জুবেরী। এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক শিক্ষক ধূর্জটি কুমার বসু প্রমুখ। পরে ১৮১ জন শিক্ষার্থীকে মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি দেওয়া হয়।