'কবিতায় উচ্চারি মানববন্দনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী আবৃত্তি পরিষদের ২৬ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে ‘কবিতায় উচ্চারি মানববন্দনা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা চিকিৎসক সৈয়দ সাফিকুল আলমকে উৎসর্গ করা হয়।
শিশু বিভাগের পরিবেশনা ‘সোনার কাঠি রুপার কাঠি’ দিয়ে আবৃত্তি অনুষ্ঠানের শুরু হয়। এতে অংশ নেয় নিন্তি, পূর্ণতা, অন্তর, রুদ্র, আফিয়া, তারিন, দ্বৈতা, শাফিউ, যুগ, সেমন্তী ও ঔড়ব। একক পরিবেশনায় অংশ নেয় পান্থ, ঝুমুর ও অনিক। তারা ‘নূরলদিনের সারাজীবন’, ‘সোনার তরী’ ও ‘পার্শ্ববর্তী সহপাঠিনীকে’ থেকে আবৃত্তি করে। শিশু বিভাগের পরিবেশনা ‘এক এককে এক’ পরিবেশন করে সালভি, সুবা, আহিদ ও নিয়ন। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা নিয়ে ‘মানববন্দনা’ শীর্ষক পরিবেশনায় অংশ নেয় অর্চি, তথাপি ও সেমন্তী।
বড়দের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন জয়দীপ ভাদুড়ী, মনিরা রহমান, শরীফ আহাম্মেদ, মাসুদ রানা, নুসরাত শারমিন ও মুস্তাফিজুর রহমান, দীপ ও দোলন। তাঁরা একক ও দ্বৈত পরিবেশনায় অংশ নেন। দ্বৈত পরিবেশনা ছিল ‘কথোপকথন’ ও তিনটি প্রেমের কবিতা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি মনিরা রহমান।