'কমিউনিটি রিপোর্ট' প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সঠিক পরিসংখ্যান উন্নয়নের প্রধান নিয়ামক। পরিকল্পনা সঠিক হলে দ্রুত উন্নয়ন সম্ভব। এ জন্য পরিসংখ্যানের ক্ষেত্রে সবাইকে অধিক মনোযোগী হতে হবে।’ গতকাল বৃহস্পতিবার পরিসংখ্যান ব্যুরোর ‘কমিউনিটি রিপোর্ট’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে জেলা পরিসংখ্যান ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর কমিউনিটি রিপোর্ট’ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক এস এম আনিসুজ্জামান। অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আমির আজম খান প্রমুখ বক্তব্য দেন।