‘কমিটি বাণিজ্যে’র প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগে প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ যুবদলের একাংশ। এ সময় জেলা যুবদলের সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বিকেলে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফতুল্লা থানা যুবদলের সিনিয়র সহসভাপতি আরাফাত আলম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহ্ আলম অনৈতিকভাবে আর্থিক সুবিধা নিয়ে গত বুধবার ফতুল্লা থানা যুবদলের কমিটি ভেঙে দিয়ে আংশিক কমিটি গঠন করেন। কমিটিতে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে।