‘কম্বল কোনা দিয়্যা উপুগার করল্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ঈদগাহ মাঠে শনিবার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব উদ্দিন মণ্ডল।উপজেলার চিনিরপটল, হলদিয়া, বেড়াগ্রাম, ব্যাঙ্গেরপাড়া, থৈকরেরপাড়ার বিধবাসহ দুস্থ মানুষের মধ্যে সকালে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক শামীম আহম্মেদ, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ, স্থানীয় সাংবাদিক জাকিরুল ইসলাম, আবদুর রশিদ প্রমুখ। কম্বল পেয়ে চিনিরপটল গ্রামের মৃত ভোলা মিয়ার স্ত্রী কছিরন বেওয়া (৭০) বলেন, ‘না খায়্যা একদিন থাকা যায়। আইতোত শীতের কষ্টোত হামারঘরে ঘুম ধরে না। দুই ব্যালা পেট ভরে ভাত খাবার পাই ন্যা। শীতের কাপড়া কিনমো ক্যামন করি। আচক্যা কম্বল কোনা দিয়্যা হামারগিরে উপুগার করল্যান।’